‘সাক্ষীরা বলেন-তাঁরা ন্যায়বিচার চান, আমিও ন্যায়বিচার চাচ্ছি’—ট্রাইব্যুনালে সালমান এফ রহমান

সালমান এফ রহমান আরও বলেন, ‘কারা কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আবেদন করেছিলাম। বার কাউন্সিল নাকচ করেছে বলে খবরের কাগজে দেখেছি। আইন সংশোধন করে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান করা হয়েছে। অথচ আমাদের কোনো কারণ জানানো হয়নি। যুক্তি–তর্ক উপস্থাপনের সময় বিদেশি আইনজীবী খুবই প্রয়োজন। যাতে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয় সেই প্রার্থনা করছি।’
সালমান এফ রহমানের বক্তব্যের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের আইনে আছে বার কাউন্সিল অনুমতি দিলে।’
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘তিনি বলছেন আবেদন নিষ্পত্তি হয়নি।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘আবেদন নিষ্পত্তি না হলে তাঁরা হাইকোর্টে রিট করতে পারেন।’
জাতীয় থেকে আরও পড়ুন

