হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামে মৃত্যুর দায় তো আমার, দায়ী আমি। আমাকে ফাঁসি দেন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার সরকারের ব্যর্থতা না।’
টিকা না নেওয়ার প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম।’ একটি হাসপাতালে ভর্তি হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়ার ইতিহাস নেই বলেও তাঁকে জানানো হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

