আ. লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করা হয়।
জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করেন আসাদুজ্জামান। তিনি বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহারের আবেদন প্রাপ্তি এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কেরামত আলী তাঁর প্রশ্নে, সারা দেশে বিগত আওয়ামী লীগ আমলে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলো কী কারণে এখনো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে কেরামত আলী তা জানতে চান।

