শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
টি-টেনে হেটমায়ারের তাণ্ডব, ৩৭ বলে সেঞ্চুরি‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রীএনসিপি নেতা মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপদেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনকরাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপপররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগআগামীকাল সশস্ত্র বাহিনী দিবসতীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাইরোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন

টি-টেনে হেটমায়ারের তাণ্ডব, ৩৭ বলে সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
টি-টেনে হেটমায়ারের তাণ্ডব, ৩৭ বলে সেঞ্চুরি

৯ চার ও ৮ ছক্কায় ইনিংস সাজান হেটমায়ার। ২৬১.৫৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আবুধাবি টি-টেনের এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও গড়েছেন এই ব্যাটার। চলতি আসরে ১০ ইনিংসে তাঁর সংগ্রহ ৪২৮ রান। অন্য প্রান্তে উইসেও ছিলেন দারুণ আক্রমণাত্মক। ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি; স্ট্রাইক রেট ২৫০।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগার্স। তৃতীয় ওভারে হায়দার রাজ্জাকের বলে ক্রিস গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে ৭ রান করে ফেরেন সাহিবজাদা ফারহান।

ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়লেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ২৬ বলে ৪৫ রান করেন তিনি। ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মারেন ফখর। অষ্টম ওভারে টাইমাল মিলসের বলে বোল্ড হয়ে থামেন এই ব্যাটার। মিলস ১ উইকেট নেন ১৩ রান খরচায়।

জো ক্লার্ক ১১ বলে ১৮ রান করে ট্রেন্ট বোল্টের বলে টবি আলবার্টের হাতে ক্যাচ দেন। বোল্টের শিকার ১ উইকেট, খরচ ২৩ রান। ফাহিম আশরাফ ৭ বলে ২০ রান করলেও হিলাল আফগানের বলে ডেভিড উইসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

বল হাতে উইসেও ছিলেন কার্যকর। ১৪ রান দিয়ে ইফতিখার আহমেদ ও আব্বাস আফ্রিদিকে ফেরান তিনি। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে এমিরেটস ঈগলস। চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড টাইগার্স ও তৃতীয় স্থানে থাকা ইউএই বুলসের পয়েন্ট সমান হয়েছে। ১০ ম্যাচ শেষে তালিকার শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ইয়াস লায়ন্স।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...