বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

১০০ দিনের পরিকল্পনা তথ্য কমিশনের, হবে তথ্য মেলা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম
১০০ দিনের পরিকল্পনা তথ্য কমিশনের, হবে তথ্য মেলা

জনগণকে তার অধিকার সম্পর্কে জানানো ও তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। এর অংশ হিসেবে ৩টি পাবলিক ও ৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। মানুষ তার অধিকারের কথা কীভাবে সহজভাবে বলতে পারবে, তথ্য জানতে পারবে, মেলায় সে বিষয়ে জানানো হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. নাহরিন বলেন, গত ১৭ বছর তথ্য কমিশন কাজ করেছে তবে গণতন্ত্রের চর্চায় তাৎপর্যপূর্ণ কিছু করতে পারেনি। তো সেই জায়গা থেকে এটি হচ্ছে আমাদের একটি স্টেপ, যে আমরা যাতে খুব নিরপেক্ষভাবে শক্তভাবে কাজ করতে পারি। আর এ কারণেই আমরা আসলে বসে নেই। আমাদের ছোট জনবল দিয়েই আসলে আমরা কিছু কাজ করা শুরু করেছি।

তিনি বলেন, আমরা তথ্য কমিশন সম্পর্কে মানুষকে জানাতে চাই। তথ্য কমিশনের মাধ্যমে মানুষের মধ্যে অধিকারের জায়গা তৈরি হয়েছে। এর দরজা সবার জন্য খোলা।

১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, স্বল্প পরিসরে ১০০ দিনের পরিকল্পনায় আমরা একটি কাজ করা শুরু করেছি। তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনার মধ্যে ৩টি পাবলিক ও ৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। আগামী সপ্তাহে বিভিন্ন স্কুলেও তথ্যমেলা হবে। মানুষ তার অধিকারের কথা কীভাবে সহজভাবে বলতে পারবে, তথ্য জানতে পারবে, মেলায় সে বিষয়ে জানানো হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...