সড়ক দুর্ঘটনায় ৬ বছরে ৪৫ হাজার প্রাণহানি, সবচেয়ে বেশি অটোরিকশায়

আরএসএফের সুপারিশগুলোর মধ্যে রয়েছে- চালকদের পেশাদার প্রশিক্ষণ বাড়ানো, কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের বিরুদ্ধে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।
পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, পর্যায়ক্রমে মহাসড়কে রোড ডিভাইডার তৈরি, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের সেবার মানোন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮-এর কার্যকর বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের প্রাণহানি কমাতে প্রযুক্তিনির্ভর যানবাহন নজরদারি, জনসচেতনতামূলক প্রচারণা এবং সড়ক নিরাপত্তা শিক্ষার মানোন্নয়নের ওপরও জোর দিয়েছে সংস্থাটি।
পর্যবেক্ষণে আরএসএফ জানায়, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত গতিতে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে। নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি উদ্যোগে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।

