প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান

প্রধান তথ্য কমিশনার বলেন, এ ছাড়া সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন বা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজ করা হবে। এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পত্র পাঠানো হয়েছে।
গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, এই চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের পথচলায় সহায়ক হবে।
ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে একটি গেম চেঞ্জিং ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।

