অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন, সংসদে আখতারের অভিযোগ

এনসিপির সংসদ সদস্য আরও বলেন, চীনা কোম্পানিটি কয়েক মাস আগে যে প্রস্তাব জমা দিয়েছে, একই ভাষায় একজন সংসদ সদস্যের পক্ষে একটি কোম্পানিও প্রস্তাব দিয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে।
আখতার হোসেনের অভিযোগ, নতুন টার্মিনাল নির্মাণে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে দেশের অর্থ অপচয়ের পাশাপাশি অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি জানতে চান, অতিরিক্ত ব্যয়ে সিএনই কোম্পানিকে দেওয়া প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।
জাতীয় থেকে আরও পড়ুন

