বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎগোপালগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুরওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়লবরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুনমাওলানা সাদিকুল হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদমালিকানা বিতর্কের পর রেকর্ড ২৩৬৮ কোটি টাকায় বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্মবিয়ের রাতেই স্ত্রীকে হত্যাচেষ্টা, থানায় মামলাএবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগতথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানাপুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বিজ্ঞাপন

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

আগের চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত তাঁকে একই পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ওই পদে পুনরায় নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০২৪ সালের ১৯ নভেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পান সাংবাদিক গোলাম মোর্তোজা।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...