বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গোপালগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুরওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়লবরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুনমাওলানা সাদিকুল হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদমালিকানা বিতর্কের পর রেকর্ড ২৩৬৮ কোটি টাকায় বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্মবিয়ের রাতেই স্ত্রীকে হত্যাচেষ্টা, থানায় মামলাএবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগতথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানাপুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্তমালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা
বিজ্ঞাপন

বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুন

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের চরকলোনি এলাকায় মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, রাতে টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা বাড়িটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ছাড়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়কে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনার পরপরই জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...