বিয়ের রাতেই স্ত্রীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

চেমন আরা বেগমের অভিযোগ, বিয়ের দিন রাতে তাঁর মেয়ের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয় এবং গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। বিয়ের সময় দেওয়া আট আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে।
নাছির উদ্দীন বলেন, বিয়ের এক দিন পর থেকে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে জেবাকে মারধর করা হয় বলে তাঁরা জানতে পেরেছেন।
গত ১২ নভেম্বর বিকেলে জেবা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর চার দিন থানায় ঘুরেও সহায়তা না পাওয়ার অভিযোগ করে পরিবারটি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যায়। পরে তাঁরা আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মো. মনজু মিয়ার কাছেও যান বলে অভিযোগ করেন।
জেবার বড় ভাই মোহাম্মদ ইকবাল বলেন, ‘কোথাও কোনো সহযোগিতা না পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে যাই। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখতে বললে আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মো. মনজু মিয়ার কাছে যাই। সেখানে কোনো সুরাহা না পেলে পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেওয়ার নির্দেশ দেন। এরপর থেকে বরপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার বোন এসব মানসিক যন্ত্রণা সইতে না পেরে গত ১৬ নভেম্বর স্ট্রোক করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’

