শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্যচাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ ইয়াবা, যুবক আটক‎পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলমসাধারণ মানুষকে নিয়েই সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে হবে: আইসিটিমন্ত্রীমেক্সিকোর আপত্তিতে নিউইয়র্কের নিলাম থেকে সরানো হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্মআম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরুনিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তারমায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলরপ্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকুহারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ
বিজ্ঞাপন

গণহত্যার স্বীকৃতি মিললেও রোহিঙ্গা প্রত্যাবাসন বহুদূর, বাংলাদেশের সামনে যত ‘অপশন’

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
গণহত্যার স্বীকৃতি মিললেও রোহিঙ্গা প্রত্যাবাসন বহুদূর, বাংলাদেশের সামনে যত ‘অপশন’

বাংলাদেশের সামনে যত অপশন

১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশ বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক সংকট ও অর্থের অভাবে বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশে রোহিঙ্গাদের উপার্জনের সুযোগও দেওয়া হয় না। তাই তাদের নিজ দেশে ফেরত পাঠাতে আগ্রহী ঢাকা। তবে বাংলাদেশ বারবার বলেছে, নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়।

আন্তর্জাতিক আদালতের রায় ভবিষ্যতে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর পক্ষে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এ ক্ষেত্রে কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর সুযোগও তৈরি হয়েছে। তবে একই সঙ্গে রায়টি বাংলাদেশের সামনে নতুন একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে।

আন্তর্জাতিক সংকটবিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘এখন বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে, যেটিকে আন্তর্জাতিক আদালত গণহত্যার জন্য দায়ী করেছে। একই সঙ্গে ক্রমবর্ধমানভাবে আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করতে হবে।’

গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এই অবস্থানকে কাজে লাগিয়ে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বহুপক্ষীয় উদ্যোগ আরও জোরদার করবে ঢাকা। প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিই হবে এসব উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তবে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে রাখার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য রোহিঙ্গা সংকটে প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯ শতাংশ অর্থ পাওয়া গেছে।

এদিকে, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় মালয়েশিয়াও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন। শুক্রবার মালয়েশিয়া জানিয়েছে, একটি পরিকল্পিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে। রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি একটি বড় উদ্যোগ হতে যাচ্ছে।

রায়ে রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করেছে

বাংলাদেশের একটি ঘনবসতিপূর্ণ আশ্রয়শিবিরে বসবাস করেন মোহাম্মদ জুবায়ের। আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি তাঁর মতো রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের জন্য নতুন শক্তি ও আশার উৎস হিসেবে দেখছেন। ২৪ বছর বয়সী জুবায়ের বলেন, একজন রোহিঙ্গা হিসেবে এই মুহূর্ত তাঁকে নতুন করে শক্তি ও সাহস জুগিয়েছে।

তিনি বলেন, তাঁর সবচেয়ে বড় স্বপ্ন শুধু এই নয় যে, বিশ্ববাসী তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতন ও গণহত্যার ঘটনা স্বীকার করবে। বরং তাঁর সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটি দিন দেখা, যেদিন তাঁরা নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...