গোপালগঞ্জে আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে বিতরণ, ছাত্রলীগের মানবিক কর্মকাণ্ড বলে প্রচার

বাহিনীটির মতে, খাবার সরবরাহকারী কর্মীদের জিম্মি করে পরিস্থিতির সুযোগ নিয়ে ধারণ করা ভিডিওর মাধ্যমে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, যা বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির শামিল।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় বাহিনীটি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্বরত সদস্যদের খাবার সরবরাহের মতো বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের প্রচারণার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে আনসার ও ভিডিপি।
জাতীয় থেকে আরও পড়ুন

