প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ পাওয়ার পর মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ বিষয়ে নিজের চূড়ান্ত অবস্থান জানাতে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় নিজেই এ কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সেখানে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁর সরে যাওয়ার খবরে সামাজিক মাধ্যমে যারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাদের নিয়েও কথা বলেছেন ইশরাক। উল্লাস প্রকাশকারীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

