বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনামকাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের
বিজ্ঞাপন

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপ জানালেন শেষ মুহূর্তে কী ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপ জানালেন শেষ মুহূর্তে কী ঘটেছিল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ছাড়া জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলের বেশ কিছু তথ্য জানিয়েছেন তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ।

শুক্রবার (৩০ অক্টোবর) টঙ্গী মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করে পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘তাহসিফের মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়, তার ঠিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।’

পিবিআই সদরদপ্তরের আরেক পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌপুলিশকে সহায়তা করছি।’

এদিকে, যার ডাকে বাসা থেকে বের হয়েছেন, তাহসিফের সেই বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

হেফাজতে নেওয়ার পর দীপের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছে পিবিআই।

পুলিশ সুপার আবু ইউসুফ ব বলেন, “দীপ বলেছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি।’ দীপের এ কথাসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”

পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’

তবে তদন্তের স্বার্থে সেসব এখনই প্রকাশ করতে চাননি তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...