বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

৯ দফা দাবিতে সর্বাত্মক অবরোধ ঘোষণা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম
৯ দফা দাবিতে সর্বাত্মক অবরোধ ঘোষণা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

৯ দফা দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে সর্বাত্মক অবরোধ ও আন্দোলনের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিক-জনতা। ঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

গার্মেন্টস শ্রমিকদের ৯ দফা দাবি:

১. নিহত শ্রমিক তৌফিক হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু ও দ্রুত বিচার করতে হবে; কোনো ধরনের বিচারিক নাটক মঞ্চস্থ করা যাবে না।

২. আন্দোলন দমনে বলপ্রয়োগকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত করে তালিকা জনসমক্ষে প্রকাশ ও তাঁদের বিচারের আওতায় আনতে হবে।

৩. আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলাকারী অস্ত্র ও লাঠিসোঁটাসহ রাজপথে নামা রাজনৈতিক দলের সদস্যদের শনাক্ত করে বিচার করতে হবে।

৪. শ্রমিকদের ন্যূনতম মজুরি সর্বমোট ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং ১ ডিসেম্বর ২০২৬ থেকে তা কার্যকর করতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...