হজ্জ চুক্তির জন্য সৌদি আরবে ধর্মমন্ত্রী

২০২৭ সালের পবিত্র হজ্জ চুক্তির জন্য সৌদি আরবের জেদ্দা এসে পৌঁছেছেন মাননীয় ধর্মমন্ত্রী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তাকে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে অভ্যর্থনা জানান, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, কাউন্সিলর হজ্জ কামরুল ইসলাম এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ বিএনপির অন্যান্য নেতারা।
এসময় হজ্জ ব্যবস্থাপনার মতো বিশাল কর্মযজ্ঞের জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, ধর্মমন্ত্রী। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন,তারেক আহমেদ, হাজী সালাউদ্দিন ভূঁইয়া ও বিমানে স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তারসহ আরও অনেকে।
রাজনীতি থেকে আরও পড়ুন

