বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

নিয়মবহির্ভূত নিয়োগে আর্থিক ক্ষতির মুখে জাবিপ্রবি, নিষ্পত্তিহীন ইউজিসির অডিট আপত্তি

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
নিয়মবহির্ভূত নিয়োগে আর্থিক ক্ষতির মুখে জাবিপ্রবি, নিষ্পত্তিহীন ইউজিসির অডিট আপত্তি

খোঁজ নিয়ে জানা যায়, ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দল ২০২৫-২৬ সংশোধিত ও ২০২৬-২৭ মূল বাজেট যাচাই করে এমন অডিট আপত্তির পর দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বেতন বন্ধ ও চাকরিচ্যুতসহ ব্যবস্থা নেওয়া হলেও জাবিপ্রবিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাজেটে বেতন বন্ধ রাখলেও উল্টো তাদের বেতন দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান এশিয়া পোস্টকে বলেন, ইউজিসির চিঠিটি তারা পেয়েছেন এবং এর জবাব দেওয়া হবে। চিঠিটি ইস্যুর ৪ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া বা তদন্ত কমিটি গঠন হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়নি। ইউজিসি আরও পদক্ষেপ নিতে চাইলে তখন ব্যবস্থা নেওয়া হবে। ওই পাঁচজন বেতন পাচ্ছেন কি না, এ প্রশ্নে তিনি বলেন, তারা বেতন পাচ্ছেন। কোন খাত থেকে দেওয়া হচ্ছে, তা অ্যাকাউন্টস শাখা বলতে পারবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের হিসাব ও অর্থ বিভাগের উপ-পরিচালক আবদুল জলিল মিয়া এশিয়া পোস্টকে বলেন, এসব শিক্ষকের বেতন নিয়মিত বেতন-ভাতা খাত থেকেই দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত নির্দেশ না এলে তারা বেতন দিতে থাকবেন। বরাদ্দ ফুরিয়ে গেলে ঘাটতি কীভাবে মেটানো হবে, সে সিদ্ধান্ত কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।

এ দিকে এ ধরনের ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের মূল বাজেট কমছে এবং এসব পর্যবেক্ষণ নিষ্পত্তি না হলে চাহিদা ও বরাদ্দের ব্যবধান আরও বাড়বে বলে সতর্ক করেছে ইউজিসি।

সিএসই বিভাগের ড. মো. মাহমুদুল আলমের কাছে তাদের বিরুদ্ধে আসা এসব বিষয়ে জানতে চাইলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

অভিযোগ রয়েছে, বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার অপব্যবহার করে এই বিতর্কিত নিয়োগগুলো সম্পন্ন হয়েছিল। নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া এসব আওয়ামীপন্থি শিক্ষক নিজেদের যোগ্যতার ঘাটতি ঢাকতে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা আমলে সরকারের হয়ে নানা কাজ করে গিয়েছেন।

ড. এ এইচ এম মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের সময়ে তিনি ‘মুজিব শতবর্ষের ইতিহাস’ গ্রন্থ রচনা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংবাদমাধ্যমে কলাম লিখে ছাত্র আন্দোলনের বিরোধিতা ও দমন-পীড়নের পক্ষে বৈধতা তৈরির চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। এছাড়া জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে লেখা প্রকাশের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ড. সৈয়দ নাজমুল হুদা ও ড. মাহমুদুল আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচিতে নৌকার পক্ষে তৃণমূল পর্যায়ে ভোট প্রার্থনার ক্যাম্পেইনার ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলেন।

ড. মো. আল মামুন সরকার ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও টিভি টকশোতে শেখ ফজিলাতুন্নেছাকে নিয়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...