বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

গুপ্ত জামায়াত ছাড়া শেষ পর্যন্ত এনসিপিতে কেউ থাকবে না: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
গুপ্ত জামায়াত ছাড়া শেষ পর্যন্ত এনসিপিতে কেউ থাকবে না: আবু হানিফ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গুপ্ত জামায়াত ছাড়া শেষ পর্যন্ত কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘গণঅভ্যুত্থানের পর সরকারি সহযোগিতায় গড়ে উঠে এনসিপি। কিংস পার্টির তকমা থাকলেও এনসিপির সুযোগ ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা, এটা তাদের স্লোগানও ছিল। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পরিষ্কার হয় যে, নতুন বন্দোবস্ত বলতে তাদের মধ্যে কিছু নাই।’

তিনি অভিযোগ করেন, ‘বরং তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরোনো বন্দোবস্তের পথেই হাঁটছে। ফলে যারা নতুন পলিটিক্স করতে আসছিল তারা অনেকেই পদত্যাগ করেছে এনসিপি থেকে। তাদের মধ্যে অন্যতম ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন ও সামান্তা শারমিনের মত নারীরাও রয়েছে।’

গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘তারা কিন্তু পরিবর্তনের রাজনীতি করতে চেয়েছিলেন। বাস্তবতা হচ্ছে গুপ্ত জামায়াত ছাড়া শেষ পর্যন্ত এনসিপিতে কেউ থাকবে না। বর্তমানে জামায়াতের পারপাস সার্ভ করছে এনসিপি। মূলত জামায়াত যা সরাসরি করতে পারে না, সেটা করাই এনসিপির কাজ।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...