বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

ইনকিউবেটরের আগুনে ঝলসে গেল ৫ ঘণ্টা বয়সী নবজাতক

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
ইনকিউবেটরের আগুনে ঝলসে গেল ৫ ঘণ্টা বয়সী নবজাতক

তিনি আরও অভিযোগ করে বলেন, ঘটনার পর হাসপাতালের দায়িত্বশীল স্টাফদের কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে স্বজনদের চেষ্টায় আগুন নেভানো হয়। হাসপাতালের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে নবজাতককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অগ্নিদগ্ধ সন্তানকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আবার রয়েল কেয়ার হাসপাতালে ফেরত পাঠান বলে অভিযোগ করেন রাব্বানী। এ ছাড়া ঘটনার বিষয়ে কথা বলতে গেলে হাসপাতালের লোকজন তাকে ও তার স্বজনদের মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি।

রাব্বানী বলেন, ‘সরকারি হাসপাতালে সিট না পেয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু ওদের অবহেলায় আমার পাঁচ ঘণ্টার বাচ্চার শরীরটা পুইড়া গেল। আমি এই কসাইদের বিচার চাই।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রয়েল কেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। তিনি দাবি করেন, নবজাতককে আনুষ্ঠানিকভাবে ভর্তি করার আগেই দুর্ঘটনাটি ঘটে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তার। এতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি।

মারধরের অভিযোগ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, নবজাতকটির স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মীদের মারধরের কোনো ঘটনা ঘটেনি। সেখানে থাকা অন্য রোগীদের স্বজনদের সঙ্গে মূলত বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...