বিএফআইইউ থেকে সরানো হলো পাঁচ কর্মকর্তাকে

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে সরানো হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক ও দুজন যুগ্মপরিচালক রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে কৃষিঋণ বিভাগ-২-এ, মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২-এ এবং কামরুল হাসান আজাদকে আইন বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া যুগ্মপরিচালক মো. জয়নুল আবেদীনকে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।
রাজনীতি থেকে আরও পড়ুন

