বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

ইনসাফের ভিত্তিতে শ্রমিকের মজুরি নির্ধারণ করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
ইনসাফের ভিত্তিতে শ্রমিকের মজুরি নির্ধারণ করতে হবে: চরমোনাই পীর

ইনসাফের ভিত্তিতে শ্রমিকের মজুরি নির্ধারণ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

রোববার (৮ নভেম্বর) গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহে গাজীপুর ওলামা সামিটে এ দাবি জানান তিনি। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গাজীপুর জেলা শাখা এর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, উৎপাদনের প্রধান শক্তি শ্রমিক। শ্রমিকের শ্রম ও ঘামেই পণ্য তৈরি হয়। সেই শ্রমিকের বেদনা ও কষ্টের ওপরে দাঁড়ানো কোনো অর্থনীতি টেকসই হতে পারে না। আধুনিক অর্থনীতির হিসেবেও শ্রমিক শ্রেণিকে নিষ্পেষণ করলে তাদের ক্রয় ক্ষমতা কমে যায়, সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে।

ইসলাম শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর আগেই তার মূল্য পরিশোধ করার কথা বলেছে জানিয়ে তিনি বলেন, যাদের কষ্ট ও শ্রমে অর্থ তৈরি হয় তাদেরকে জুলুম করলে জুলুমের ওপরে কোনো অর্থনীতি দাঁড় হয় না। তাই সরকারকে বলব, পোশাকখাতের শ্রমিকদের নিম্ন মজুরি নির্ধারণে ইনসাফের প্রতি লক্ষ রাখুন ও মানসম্মত জীবন ধারণ করার মতো মজুরি নির্ধারণ করুন।

চরমোনাই পীর বলেন, পোশাক শ্রমিকরা যে বেতন-ভাতা পান, তা দিয়ে মানবেতর জীবন যাপন করতে তারা বাধ্য হচ্ছেন। দুই মাসেও মাছ গোশত খেতে পারছে না। কেউ কেউ মাছ গোশতের গন্ধও ভুলে গেছেন বলে গণমাধ্যমে জানাচ্ছেন। অথচ তাদের শ্রমের ওপরে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সরকারকে বলব, শুধু ব্যবসার কথা ও মালিকপক্ষের কথা চিন্তা না করে এই খেটে-খাওয়া মানুষদের কথাও বিবেচনা করতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...