নেতাকর্মীদের সান্ত্বনা দিতেই শেখ হাসিনা দেশে ফেরার গুজব ছড়াচ্ছে: জামায়াত

নেতাকর্মীদের সান্ত্বনা দিতেই শেখ হাসিনা দেশে ফেরার গুজব ছড়াচ্ছে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যে অপরাধ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাতে বাস্তবে তিনি আর কখনো ফিরবেন না। শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের দ্বারা দেশকে অস্থিতিশীল করতে বারংবার ফেরার ঘোষণা দিচ্ছেন তিনি।
দলটির মুখপাত্র বলেন, শেখ হাসিনা ফিরতে না চাইলেও সরকারের উচিত তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। ভারতে আশ্রয় নিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। শেখ হাসিনাকে নিয়ে আসা সরকারের দায়িত্ব। সরকার এই কাজ করতে পারে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে। তিনি আসলেন না কি আসলেন না, সেটা বড় কথা নয়।
তিনি বলেন, শেখ হাসিনা আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করে জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছেন, আর না হয় নেতাকর্মীকে শান্তনা দেওয়া। তিনি ফ্রড এবং ফাউল কাজ করতে পারেন। এটা তার চরিত্রে সাথে যায়। তার পদপদবী ঠিক রাখার জন্যও করতে পারেন।

