আওয়ামী লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই রায়পুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুমুর রশিদ।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি।
স্বজনরা জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন হারুনুর রশিদ। কয়েক দিন তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনীতি থেকে আরও পড়ুন

