সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও গিয়ে এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে, থানার গেটে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন হয়েছে, আজকে দুজন সেখানে আহত হয়েছে।’
সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে একজন তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেওয়া, সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন।
রাজনীতি থেকে আরও পড়ুন

