পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের ৭৫৩ পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে। আবেদনের শেষ সময় আগামী ১৭ নভেম্বর। নিয়োগের পূর্ণাঙ্গ নীতিমালা পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পেট্রোবাংলায় নিয়োগ সম্পর্কিত তথ্য
প্রতিটি ক্যাডারে (প্রশাসন/অর্থ/কারিগরি) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সর্বাধিক ৬ জন প্রার্থী ১:৬ অনুপাতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করতে হবে। প্রার্থীর সংখ্যা ২ এর কম হবে না।
শীর্ষ পরীক্ষার্থীদের ফলাফল শুধু রোল নম্বরের ক্রমানুসারে হবে (মেধাক্রম, প্রাপ্ত নম্বর ও নাম ব্যতীত), যা পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশিত হবে।
কেন্দ্রীয় সিলেকশন কমিটি কর্তৃক প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ করে চূড়ান্ত মেধাতালিকা প্রণয়ন করবে। কমিটি মেধাতালিকা অনুসারে প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রম অনুযায়ী শূন্যপদের বিপরীতে পেট্রোবাংলা ও কোম্পানিতে নিয়োগের সুপারিশ করবে। এ ক্ষেত্রে প্রথমে মেধাতালিকা এবং পরবর্তী সময়ে প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রমকে গুরুত্ব দেওয়া হবে।

