বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

এনসিপির উপদেষ্টা পরিষদে থাকছেন যারা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
এনসিপির উপদেষ্টা পরিষদে থাকছেন যারা

দলীয় নীতিনির্ধারণী কার্যক্রমে অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করতে উপদেষ্টা পরিষদ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে প্রাথমিকভাবে ২১ থেকে ২৫ সদস্যের এই পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় দলটি।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অস্ট্রেলিয়ায় প্রবাসী ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, নরওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ইসলামিক স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন, মেজর (অব) . নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরেন্টোর প্রফেসর ড. মুস্তাহিদ হোসাইন, সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী, সাবেক সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সাবেক সভাপতি ড. আনোয়ার উল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...