জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর

জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ বুধবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেয়ার পরে আট মাস অতিক্রান্ত হলেও কোনো ক্ষেত্রেই সরকার সফলতা দেখাতে পারছে না। বরং ব্যর্থতাগুলো প্রকট হয়ে উঠছে।’
রাজনীতি থেকে আরও পড়ুন

