কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, পরীক্ষা ৫ থেকে ৭ ফেব্রুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (১১ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় পূর্বে ঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি অপরিবর্তিত রেখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজনীতি থেকে আরও পড়ুন

