এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা, শাস্তির দাবি জামায়াত আমিরের

বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এটিকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেন।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’
রাজনীতি থেকে আরও পড়ুন

