বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদন
বিজ্ঞাপন

নুসরাতের বাড়ি ‘পরিত্যক্ত’ বলে আ.লীগকে দায়মুক্তি দেওয়ার পথ খুঁজছে সরকার: আখতার

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
নুসরাতের বাড়ি ‘পরিত্যক্ত’ বলে আ.লীগকে দায়মুক্তি দেওয়ার পথ খুঁজছে সরকার: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে ‘পরিত্যক্ত বাড়িতে আগুন’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার এ বক্তব্যের সমালোচনা করে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘সরকার এভাবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার পথ খুঁজছে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

আখতার হোসেন বলেন, ‘যে বাড়িতে বছরের পর বছর মানুষ বসবাস করছেন, এমনকি ঘটনার আগের রাতেও মানুষ সেখানে ঘুমিয়েছেন, সেই বাড়িকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিত্যক্ত বলছেন। তার এ বক্তব্যে মনে হচ্ছে, সরকার আওয়ামী লীগ ও তাদের অগ্নিসন্ত্রাসের দায় এড়ানোর সুযোগ তৈরি করছে।’

তিনি বলেন, ‘সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পাচ্ছে। সরকার যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত এবং দলটির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কার্যকর করত, তাহলে তাদের সন্ত্রাসীরা এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ পেত না।’

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থায় অনেক কর্মকর্তা থাকলেও আওয়ামী লীগ কোথায় নাশকতার পরিকল্পনা করছে, কোথায় একত্র হচ্ছে কিংবা কোথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তা শনাক্ত করতে তারা ব্যর্থ হচ্ছে।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...