নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম

দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম।
পরিদর্শন শেষে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন সংসদ সদস্যরা। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিরোধী দলের সংসদীয় টিমে রয়েছেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
গত ১১ নভেম্বর দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এসময় ওই বাড়িতে আটজন ছিলেন, তাদের মধ্যে দু’জন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে বলে মনে করছেন নুসরাত।

