বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ভারতের সম্মতিতে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বিবিসি বাংলা

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ভারতের সম্মতিতে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বিবিসি বাংলা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এরই মধ্যে সোয়া দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার কথা জানিয়েছেন।

এখনও সেই ঘোষণাতেই অনড় আছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। যদিও ফেরার কোনো নির্দিষ্ট দিন-তারিখ জানাননি তিনি।

শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে আশ্রয়দাতা দেশ ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, বিষয়টি নিয়ে দিল্লি আসলে কী ভাবছে এবং পর্দার আড়ালে কোনো তৎপরতা চলছে কি না, তা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

প্রতিবেদন দাবি করা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে ডিসেম্বরে দেশে ফেরার এই ঘোষণা দেননি। ভারত ও শেখ হাসিনা উভয় পক্ষ এ বিষয়ে একমত হওয়ার পরই প্রকাশ্যে এই ঘোষণা এসেছে।

দিল্লিতে শেখ হাসিনার দীর্ঘ উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে সংবাদমাধ্যমটি দাবি করেছে। এতে বলা হয়, কেবল ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে দিনের পর দিন আশ্রয় দিয়ে রাখার বিষয়টি নিয়ে ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...