বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ঘরে বসেই টিসিবির ডিলারশিপের আবেদন

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ঘরে বসেই টিসিবির ডিলারশিপের আবেদন

ডিলার নিয়োগে ডিজিটাল পদ্ধতি চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগে ডিলার নিয়োগের জন্য ম্যানুয়ালি আবেদন গ্রহণ করা হলেও এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও আবেদনকারীদের ভোগান্তি কমাতে এবার ডিজিটাল পদ্ধতি চালু করা হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাসের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে টিসিবি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন তারা।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। একইসঙ্গে আবেদনকারীদের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

সংস্থাটি জানায়, নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। এ কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

টিসিবির চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। সব জেলার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।

তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...