বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

বিমানবন্দর মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
বিমানবন্দর মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টরে স্কলাস্টিকা স্কুলের সামনে বিআরটি লেনে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও মো. ফরিদুল ইসলাম সরদার (৪০)। দুজনই পেশায় রাজমিস্ত্রি। রাজুর বাড়ি গাজীপুর সদর এলাকায় এবং ফরিদুলের বাড়ি গাইবান্ধা সদর এলাকায়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে তাকেও কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম এশিয়া পোস্টকে বলেন, ‘উত্তরা ১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনের বিআরটি লেনে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপরজনকে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনাস্থলে একজন মারা যান। আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে পাঠানো হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

তিনি আরও বলেন, দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...