রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলী থানাধীন জুরাইনের নবারুণ গলিতে এই ঘটনা ঘটে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল গণমাধ্যমকে জানান, নিহত মিন্টুর দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজনীতি থেকে আরও পড়ুন

