ডিসেম্বরের কর্মসূচিতে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব: জামায়াত আমির

ডিসেম্বর মাসজুড়ে দলের একাধিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এসব কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের সমস্ত শক্তি নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬ ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজনীতি থেকে আরও পড়ুন

