বাংলাদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎকারের অপেক্ষা নিয়ে সুখবর দিল জার্মানি

দূতাবাসের নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ আরও দ্রুত সম্পন্ন করা যাবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকছে।
নতুন ব্যবস্থায় যেসব সুবিধা
১. আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন।
২. ভিএফএসের (ভিএফএস গ্লোবাল) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
৩. অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুততর হবে।
৪. ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানা যাবে।
৫. প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় আগের তুলনায় কমে আসবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
পুরোনো অপেক্ষমাণ তালিকা বাতিল
নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় অপেক্ষমাণ থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে। দূতাবাস জানিয়েছে, এই পরিবর্তন সাময়িকভাবে কিছু অস্বস্তি তৈরি করলেও সামগ্রিকভাবে ভিসাপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হবে।

