বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়: মামুনুল হক

মামুনুল হক বলেন, আমরা চাই, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসুক। যাতে নতুন করে আর কোনো শেখ হাসিনা বা ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে না পারে। ১৯৭২ সালের সংবিধানে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তন করা না গেলে ক্ষমতায় গিয়ে যে কেউ পাঁচ বছর পর নতুন স্বৈরাচারে পরিণত হওয়ার আশঙ্কা থাকবে।

গণভোটের রায় নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের জন্য ৭০ শতাংশ মানুষ গণভোটে মতামত দিয়েছেন। অথচ ক্ষমতায় গিয়ে সরকারের মুখপাত্র সংসদে দাঁড়িয়ে সেই গণভোটকে অবৈধ বলছেন। রাষ্ট্র মেরামতের ভোট অবৈধ, আর সরকার নির্বাচনের ভোট বৈধ—এ কেমন দ্বৈতনীতি?

মামুনুল হক আরও বলেন, একই মায়ের পেটে যমজ দুই সন্তান জন্ম নিলে একজন অবৈধ হলে আরেকজন কীভাবে বৈধ হয়? গণভোট যদি অবৈধ হয়, তাহলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...