রাজধানীতে একদিনে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতা-কর্মী, যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং খিলগাঁও ও রামপুরা থেকে আট নেতা-কর্মী রয়েছেন।
অন্যদিকে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে আরও ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।
রাজনীতি থেকে আরও পড়ুন

