বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

একের পর এক হামলায় চাপে এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ এএম
একের পর এক হামলায় চাপে এনসিপি নেতারা

অন্তত ২৩ জন হামলার শিকার

গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ অন্তত ২৩ জন হামলার শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গণ-আন্দোলনে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বড় ভূমিকা রাখা দলটির নেতাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, দেশের ভেতরে রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এনসিপি নেতাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়েছে। হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংগঠক এবং তাঁদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। কোনো ঘটনায় সরাসরি হামলা, কোথাও গাড়িবহরে হামলা, আবার কোথাও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আগের হামলার ঘটনাগুলোর মধ্যে রয়েছে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দিন মাহিন, ২৩ ও ২৭ জানুয়ারি ঢাকায় এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, ১৩ ফেব্রুয়ারি সারজিস আলম, ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদ (গাড়িবহরে হামলা), ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেকুল ইসলাম তারেক রেজা, ২৮ জুলাই সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলম ও মাহমুদা মিতুর ওপর হামলার ঘটনা।

এনসিপির সূত্র জানিয়েছে, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ গত ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন পাটওয়ারী। তিনি লালনের মাজার থেকে বের হয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলার সময় একজন ডিম ছুড়ে মারে। পাটওয়ারী এ ঘটনায় প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন। এর আগে গত ২২ মে ঝিনাইদহ এবং ২৮ জুলাই হবিগঞ্জ শহরে হামলার শিকার হন তিনি।

তবে পুলিশের ভাষ্য, এসব হামলার ঘটনার ধরন ও প্রেক্ষাপট এক নয়। কোনোটি রাজনৈতিক বিরোধ, কোনোটি স্থানীয় বিরোধ, আবার কোনটি নিছক ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

মানবাধিকার কর্মীদের উদ্বেগ

তবে শেখ হাসিনার স্বৈরশাসনের পতনে ভূমিকা রাখা রাজনীতিক ও ছাত্রনেতাদের টানা আক্রান্ত হওয়ার ঘটনা তাঁদের নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতার পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক মহল ও মানবাধিকারকর্মীদের উদ্বিগ্ন করেছে।

হাসিবসহ কয়েকজনের ওপর হামলা ও হুমকি এবং নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা এ নিয়ে উদ্বেগকে নতুন করে সামনে এনেছে বলে মনে করেন মানবাধিকারকর্মী নূর খান। তিনি বলেন, ‘বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদেরই যদি একের পর এক হামলা ও হুমকির মুখে পড়তে হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তনের পর নাগরিক নিরাপত্তার বাস্তব অবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়।’

আওয়ামী লীগকে দায়ী করেছেন নাহিদ

এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এসব হামলার বিষয়ে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার প্রতিক্রিয়া জানানোর সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

পরিস্থিতি নিয়ে দৃশ্যত হতাশা প্রকাশ করে নাহিদ আরও বলেন, ‘সরকার জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না। আমাদেরই পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।’

‘গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ’

এনসিপির বিরুদ্ধে এসব হামলার বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের এআইজি কামারুম মুনিরা আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ-সংক্রান্ত অভিযোগ বা তথ্য পাওয়া গেলে ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...