বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বেলা আড়াইটায় শুরু হয়ে বিকেল চারটায় শেষ হওয়া সভা পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় মাঠে থাকার বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, মেসেজ ক্লিয়ার—আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। রাজপথে থেকেই তাদের মোকাবিলা করতে হবে। চলমান পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ এলাকায় অবস্থান করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...