বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: গুলশানে আজ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: গুলশানে আজ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। আসনটিতে দলের প্রতীক পেতে যারা আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার নেওয়া হবে আজ সোমবার (১৯ অক্টোবর)।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সন্ধ্যা সাতটায় এই সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয়ভাবে জানানো হয়েছে, যেসব মনোনয়নপ্রত্যাশী নির্ধারিত প্রক্রিয়ায় ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন, তাদের সবাইকে নির্দিষ্ট সময় অনুযায়ী গুলশান কার্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য ঘোষিত এই সংরক্ষিত নারী আসনটিতে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...