বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

আসামে বাড়ি ও মসজিদ উচ্ছেদ: বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে তুলনা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম
আসামে বাড়ি ও মসজিদ উচ্ছেদ: বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে তুলনা নাহিদ ইসলামের

ভারতের আসামে বাড়িঘর ও মসজিদ উচ্ছেদের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। সাম্প্রতিক এ পদক্ষেপকে ১৯৯২ সালে ঘটা ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে তুলনা করে তিনি মন্তব্য করেন, সেই ঘটনাটি ধর্মীয় অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক বিভাজনের এক স্থায়ী প্রতীক হিসেবে রয়ে গেছে।

নাহিদ ইসলামের অভিযোগ, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের কবলে পড়ে ভারত সরকার মুসলিম, খ্রিষ্টান, শিখ সম্প্রদায়ের নাগরিকসহ অন্যান্য সংখ্যালঘু এবং দলিত বা নিম্নবর্ণের হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এক বিবৃতিতে তিনি জানান, ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে সে দেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর চলা ধারাবাহিক নিপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে আমলে নেওয়া উচিত। একই সঙ্গে মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার দায়ে ভারত সরকারকে জবাবদিহির মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও জোর দিয়ে বলেন, ভারতের মুসলিমরাও সে দেশের বৈধ নাগরিক। ফলে ধর্ম, বর্ণ কিংবা জাতিগত ও সাংস্কৃতিক পরিচয় যা-ই হোক না কেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের সমতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...