কাউকে বাইরে রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে হলে কোনো পক্ষকে বাইরে রেখে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ।
দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তিনিসহ শীর্ষ নেতারা এ কথা বলেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ ও সুনীল শুভ রায়।
সভাপতির বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে প্রশাসনিক সেবা পৌঁছে দিতেই এরশাদ উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। এর মূল লক্ষ্য ছিল তৃণমূল মানুষের দৌরগোড়ায় উন্নয়ন ও সরকারি কার্যক্রম সম্প্রসারণ করা।

