বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

দলের নেতাকর্মীদের চাঁদাবাজির জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
দলের নেতাকর্মীদের চাঁদাবাজির জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে: হান্নান মাসউদ

হান্নান মাসউদ বলেন, আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম, তখন সুশীল সমাজের একটি অংশ আমাদের বলতো— ২০০১ থেকে ২০০৬ সালে ১০ শতাংশ কমিশন না দিলে কাজ হতো না, এখন তোমরা খাল কেটে কুমির আনছ। আমরা তখন বুঝতে পারিনি। সত্যিই আমরা খাল কেটে এমন এক কুমির এনেছি, যেখানে আগে ছিল ১০ শতাংশ, আর এখন তা দাঁড়িয়েছে ২০ শতাংশে।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও সফরসঙ্গীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিদেশে সফরের সময় কেমন বিশেষজ্ঞ সাথে নিচ্ছেন? আমি প্রধানমন্ত্রী হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সীমান্ত বিশেষজ্ঞ, সার্বভৌমত্ব বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের সফরসঙ্গী করতাম। অথচ বর্তমান প্রধানমন্ত্রী জামায়াত বিশেষজ্ঞ, বিএনপি বিশেষজ্ঞ ও সরকারবিরোধী দলকে গালিগালাজ করতে পারা ধান্দাবাজ বিশেষজ্ঞদের নিয়ে সফর করছেন এবং দেশের অর্থ অপচয় করছেন।

বিএনপির শাসনামলের প্রসঙ্গ তুলে হান্নান মাসউদ বলেন, ১৯৯১ সালে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ অনেক আশা নিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। কিন্তু তারা ক্ষমতায় এসেই ভোট কারচুপির নকশা শুরু করে এবং ১৯৯৬ সালে একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, যা জনগণ মানেনি। এরপর ২০০১ সালে ক্ষমতায় এসে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কলঙ্কিত করে তারা দুঃশাসন চাপিয়ে দেয়, যার খেসারত হিসেবে দেশকে ১৭ বছর দুঃশাসন সহ্য করতে হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...