সাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির

আজ শনিবার রাত ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘সরকারের একজন মুখপাত্র সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই সনদ অন্তহীন প্রতারণার দলিল। কিন্তু আমরা দেখছি তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। তারা গণভোট মানবেন না। কেন মানবেন না? গরম ভাতে বিলাই বেজার, বিড়ালের সমস্যা হয়, ভাত গরম হলে ওর মোচ পড়ে যায়।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সাতটি দফা স্পষ্ট। এর একটা দফাও আমাদের দলীয় দফা নয়। এর প্রত্যেকটা দফা বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার ফিরিয়ে আনার দফা। ইতিহাস সাক্ষী যখনই জনতার রায়কে অপমান ও অবজ্ঞা করা হয়েছে তখন কিন্তু ইতিহাসের কঠিন পরিণতি তাদেরকে বহন করতে হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি মহান আল্লাহর পর ভরসা করে আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।’

