বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে কুশের ল্যাব পরিচালনা, মূল হোতা তৌসিফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে কুশের ল্যাব পরিচালনা, মূল হোতা তৌসিফ গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে নিষিদ্ধ মাদক ‘কুশ’ চাষের ঘটনায় আলোচিত মূল হোতা তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে দেশে স্থাপিত কুশের ল্যাব পরিচালনা করতেন তিনি।

রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর ওয়ারী থানার র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

ডিএনসির ঢাকা গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের নাম সামনে আসে। পরে ওয়ারীর বাসায় অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি অত্যাধুনিক ল্যাবের সন্ধান পান কর্মকর্তারা। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের সরঞ্জাম, সিসা সেবনের উপকরণ ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

তদন্তে উঠে আসে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল শেখেন তৌসিফ। দেশে ফিরে নিজ বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে চাষ শুরু করেন। পরবর্তী সময়ে বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তিতে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি।

মেহেদী হাসান বলেন, এ কাজে তৌসিফের এক বান্ধবী সহযোগিতা করতেন। ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। ডিএনসির অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়েছিল।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...