বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

মিশরের আল-আজহারে উচ্চশিক্ষায় ২৪টি সরকারি বৃত্তি, আবেদন শুরু ৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
মিশরের আল-আজহারে উচ্চশিক্ষায় ২৪টি সরকারি বৃত্তি, আবেদন শুরু ৩ নভেম্বর

মিশরের বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার আল-শরিফের বিভিন্ন ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ২৪টি সরকারি বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ে ১৮টি এবং স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ৬টি বৃত্তি রয়েছে।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২ নভেম্বর ২০২৬ তারিখে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিশরের আল-আজহার আল-শরিফের বিভিন্ন ইনস্টিটিউটে অধ্যয়নের জন্য আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত নিয়মে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের ঢাকাস্থ মিশরীয় দূতাবাস থেকে প্রেরিত নির্দেশনা ও সংশ্লিষ্ট গাইডলাইন অনুসরণ করে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের আরবি ভাষার মৌলিক জ্ঞান থাকতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

১. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত।

২. আবেদনকারীর নাম, মায়ের নাম ও জাতীয়তাসহ মূল জন্মনিবন্ধন সনদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত।

৩. সাম্প্রতিক তোলা ছয় কপি ছবি।

৪. কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে এমন মূল পাসপোর্ট।

৫. সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

৬. শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণসংবলিত মেডিকেল সার্টিফিকেট, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত।

৭. সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত পিসিআর নেগেটিভ সার্টিফিকেট।

অনলাইনে আবেদন ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইন আবেদনের লিংক: http://202.4.112.150:3030/

অনলাইন আবেদন শুরু হবে ৩ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

হার্ডকপি জমা দেওয়ার নিয়ম

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপিসহ শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আরবি ভাষায় দক্ষতার সনদ (Language Proficiency in Arabic) এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এসব কাগজপত্রের হার্ডকপি খামে ভরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।

খামের ওপরে আবশ‍্যিকভাবে প্রেরক ও প্রাপকের ঠিকানা (উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা

কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর: ০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ,

শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) উল্লেখ করতে হবে।

বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বাক্সে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। হার্ডকপি জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩টা ৩০ মিনিট।

খামের ওপর প্রেরক ও প্রাপকের ঠিকানার পাশাপাশি ID/Tracking Number এবং আবেদনকৃত প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে।

নির্বাচনের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে গুরুত্ব

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে (Language Proficiency in Arabic) বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের এ বৃত্তির জন্য আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শুধু অনলাইনে আবেদন করলেই আবেদন সম্পন্ন হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি জমা দেওয়া বাধ্যতামূলক।

মুসলিম বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার আল-শরিফে পড়াশোনার সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এ বৃত্তির মাধ্যমে মিশরে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী জ্ঞান ও গবেষণার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...