ধর্ষণ মামলার তদন্তের মধ্যেই মৃত সন্তান প্রসব, ডিএনএ পরীক্ষার আবেদন

ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত চলাকালে ঠাকুরগাঁওয়ে ২০ বছর বয়সী এক নারী মৃত সন্তান প্রসব করেছেন। নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে ভুক্তভোগী নারী ও মামলায় অভিযুক্ত শুকলালের ডিএনএ নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। এ জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির ফরেনসিক ডিএনএ পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
আজ শনিবার ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক মো. আব্দুল হাই।
সারাদেশ থেকে আরও পড়ুন

